মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রদ্ধায় স্মরণ: গফুর মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে রাস্তার ইট ও কারপের্টিং তুলে নিলেন বিএনপির সভাপতি  বাকেরগঞ্জে তিনটি রাস্তার ইট-সোলিং ও কারপের্টিং উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ বিএনপির সভাপতি বিরুদ্ধে।  ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ  শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দিন হাবিব কামারের চরে উন্নয়ন ও সবুজায়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু নজরুল বর্ষের সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তিতে ময়মনসিংহ বিভাগে প্রথম ঝিনাইগাতীর সামিউল হক জামিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানশাইল ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের শুভেচ্ছা নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

তাড়াশ টাইমস / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ । প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো কিন্তু একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেন নি।
দুর্গাপুরে এসব সন্ত্রাসীরা কোথায় থেকে এসেছে তা খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
এই হত্যাকান্ড নিয়ে কোন গাফিলতি করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তাই দ্রুত এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
পরে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করে গণমাধ্যম কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর