সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ইউএনও অনিক চৌধুরীসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ইউএনও অনিক চৌধুরীসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিম

উন্নয়নকাজে স্বচ্ছতা, ভোটার হয়রানি বন্ধ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বারোপ

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টারঃ:

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দায়িত্ব পালন, টেকনাফের সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম অনিক চৌধুরী টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি বলেন, টেকনাফের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন তিনি।

উপজেলা প্রকৌশলীর সঙ্গে উন্নয়নকাজের মান নিয়ে আলোচনা

সকাল ১২টায় উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলা উদ্দিনের সঙ্গে পৃথক মতবিনিময় করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় টেকনাফের বিভিন্ন সড়ক, অবকাঠামোগত উন্নয়ন, নির্মাণকাজের মান এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নকাজ যেন যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি প্রয়োজন। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ যাতে না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন কর্মকর্তার সঙ্গে ভোটার হয়রানি ও রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে আলোচনা

দুপুর ১টায় টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় ভোটার হতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি, নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য ও তদবির বাণিজ্য বন্ধ, ভোটারদের ভোগান্তি কমানো এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানোর বিষয়ে আলোচনা হয়।

উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠিক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, প্রকৃত বাংলাদেশি নাগরিকরা যেন ভোটার হতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কোনো রোহিঙ্গা নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন,

সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং সদস্য আবু মুসা, জসিম উদ্দিন ও মাজিবুল হক।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ টেকনাফের উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর