শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরেরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির ১৯৪তম উপশাখার শুভ উদ্বোধন হয়েছে৷

মঙ্গলবার (০৫মার্চ) সকালে পাকেরহাট এ্যাপোলো চৌধুরী মার্কেটে অবস্থিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতেই পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট ব্যাংকিং সেবা সারাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে পূবালী ব্যাংকের শাখা ও উপশাখা খোলা হচ্ছে। পাকেরহাটে যাত্রা শুরু হওয়া এই উপশাখা স্থানীয় গ্রাহকবৃন্দের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

পূবালী ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান, জহুরা গ্রুপের চেয়ারম্যান আব্দুল হান্নান, পাকেরহাট উপশাখার ব্যবস্থাপক মিঠুরাম রায় প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি, গ্রাহক, ব্যবসায়ীসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর