শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

বানাসাস আলোকিত নারী সম্মাননা পেলেন ৭ নারী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪


নারীর জয়গানের মধ্য দিয়ে আজ শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।

এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকালে আয়োজিত অনুষ্ঠানে ৭ জন আলোকিত নারীকে দেওয়া হয়েছে সম্মাননা-২০২৪।

সম্মাননা প্রাপ্তরা হলেন- সংগীতে ফাতেমা তুজ জোহরা, টিভি অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, রন্ধন শিল্পী শামসুন্নাহার আহম্মেদ মিতা, নারী উদ্যোক্তা রোকছানা পারভীন দীপু, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, চলচ্চিত্র অভিনয়ে নিপুন আক্তার ও চিকিৎসা সেবায় ডা. আয়শা আক্তার।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) এর সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, বিএফইউজের নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি।

অন্যদের মধ্যে বক্তৃতা দেন- বানাসাসের সহসভাপতি কারনিনা খন্দকার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, সাংবাদিক নেত্রী সাজেদা হক, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক নেতা রাগিবুল রেজা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।

বক্তারা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নারীর অনবদ্য অবদানের কথা তুলে ধরেন। নারীদের অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে তাদের কথায়।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বানাসাস নেতা-কর্মীরা। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক বাংলাদেশ পোস্ট এবং ইভেন্ট স্পন্সর ছিলো সাত রং এগ্রো ফার্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর