সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক: / ৩২৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর এখন অনেকটাই চাপমুক্ত টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। আজ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরুই পেয়েছিল শ্রীলঙ্কা। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সরফরকারীরা। তাসকিন আহমেদ-তানজিম সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনোরকমে আড়াইশ স্পর্শ করে লঙ্কানরা।

 

সেই ম্যাচে তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছিলেন। পাশাপাশি মেহেদি হাসান মিরাজও মিতব্যায়ী বোলিং করেছেন। তবে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার দুই-হাতে রান খরচ করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর