বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

রাব্বি হাসান হৃদয় / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২) এর সদস্যরা। এসময় মাদক কাজে ব্যবহৃদ একটি পিকআপ জব্দ করেছে। গত রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলার সলঙ্গা থানার এরিস্টোক্রেট হোটেলের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দেউশপাড়া গ্রামের ডাঃ রওশন আলী ছেলে মোঃ স্বপন মিয়া (৫২), একই এলাকার কলপাবাস গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মোঃ আবু তাহের (৪৫) ও বি বাড়িয়া জেলার বি বাড়িয়া সদর থানার উজানীসার গ্রামের মৃত জিনু মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (৩৬)।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানীর কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২) এর সদস্যরা রবিবার রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার এরিস্টোক্রেট হোটেলের সামনে পাঁকা রাস্তার উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫০.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪৬৫ টাকা জব্দ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানা যায় আসামিগণ দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

টিপিএন২৪/ আরএইচএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর