শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন আগামীর নিরাপদ বাংলাদেশ ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার কি হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। “নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে,,  সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা।

সিরাজগঞ্জে কর্মকর্তাকে ৩৫% ট্যাক্স না দিয়ে সম্মানি ভাতা উত্তোলন করতে পারে না স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব প্রতিবেদক / ৭৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪


সিরাজগঞ্জে এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩৫% অলিখিত ট্যাক্স না দিয়ে যেকোন সম্মানি ভাতা হাতে পায় না বা উত্তোলন করতে পারে না স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা পাওয়ার পরেও সরকারি বিভিন্ন কাজের জন্য সম্মানি ভাতা পেয়ে থাকে। সম্মানি ভাতা উত্তোলন করতে হিসাবরক্ষন কর্মকর্তাকে ১০%, কাজের অডিট ১০%, অফিস খরচ ১০% এবং কর্মকর্তার সম্মানি ৫% কর্তন করে স্বাস্থ্যকর্মীদের হাতে পৌছে সম্মানি ভাতার টাকা। এমন কি একবার করোনা টিকা প্রদান করার সময় সম্মানি ভাতা ব্র্যাকের কর্মকর্তারা স্বাস্থ্যকর্মীদের হাতে পৌছে দেওয়ার পরেও পুনরায় স্বাস্থ্যকর্মীদের নিকট থেকে সম্মানি ভাতা ফেরত নিতে দেখা গেছে। ঘটনাটি বিল ভাতা উত্তোলন ও স্বাস্থ্যকর্মীদের সম্মানি ভাতা পৌছে দেওয়ার সময় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে নন ক্যাডার মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম ঘটিয়ে থাকেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছর থেকে অদ্যাবধি পর্যন্ত সদর উপজেলার ৪৭টি কমিউনিটি ক্লিনিকে প্রতি বছর পরিস্কার পরিচ্ছন্নতা বিল ২লাখ ৮২ হাজার, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার আপ্যায়ন বিল ৪৭ হাজার, পরিবহন বিল ১লাখ ৪১ হাজার, স্টেশনারী বিল ৯৪ হাজার টাকা বরাদ্দ পেয়ে থাকে। মোট বিলের সরকারি ভ্যাট ব্যতিত মোট বিলের ৫লাখ ৬৪ হাজার টাকার উপর ২লাখ টাকা নিজের পকেটে তোলেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে নন ক্যাডার মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম।

এছাড়া করোনা টিকা প্রদানের বিল, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, জাতীয় কৃমিনসপ্তাহ, মাতৃদুগ্ধ সপ্তাহ সহ সকল সম্মানির ভাতার বিলে ৩৫% কর্তন করে প্রদান এই কর্মকর্তা।

এছাড়াও ডা: জাহিদুল ইসলাম এর যোগদানের পর থেকে ৪ মাস পরপর পিকনিক, বিদায় অনুষ্ঠান, পিটুলী ভোজ, ইফতারি, ফল উৎসব এর নামে উপজেলার সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, স্বাস্থ্য পরিদর্শক ও অফিস কর্মচারীদের কাছে জনপ্রতি নির্দিষ্ট টাকার পরিমাণ বসিয়ে চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে কর্মক্ষেত্রে ভুলত্রুটি, ক্লিনিকের আগমন-প্রস্থান এর ৫-১০ মিনিট কমবেশি হলে বিভিন্ন ধরনের চিঠি দিয়ে বরখাস্তের ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এখানে তিনি ক্ষ্যান্ত নন, চাঁদা ও বিলের কর্তনের বিষয়ে কেউ মুখ খুললে তাকে বরখাস্ত করা হবে মর্মে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এছাড়াও পিকনিক, বিদায় অনুষ্ঠান, পিটুলী ভোজ, ইফতারি, ফল উৎসবে চাঁদা প্রদান করার পরেও তার অসৌজন্যমূলক আচারণ, অসুলভমূলক কথাবার্তা না শোনার জন্য অনুষ্ঠানে আসতে চাই না। কিন্তু ক্ষমতার দাপট দেখানোর জন্য তার অসৌজন্যমূলক আচারণ, অসুলভমূলক কথাবার্তা শোনার জন্যই মোবাইল ফোনের মাধ্যমে বরখাস্তের ভয়ভীতি প্রদর্শন করে অনুষ্ঠানে আসতে বাধ্য করেন। যদি কোন ব্যক্তি না আসে তবে তাকে কৈফিয়ত তলব করে থাকেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিকে ২০২৩ নভেম্বর ২দিন ও ২০২৪ সালে মার্চ মাসে পুষ্টি বিষয়ে ২দিন ব্যাপী মা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার বরাদ্দ প্রদান হয়। ২০২৩ নভেম্বর ২দিনব্যাপী মা সমাবেশের ১০লাখ ৯৭হাজার ১’শ টাকার আত্মসাত ও চলতি বছরে ফেব্রুয়ারী মাসের শেষের দিক থেকে মার্চের ১০ তারিখের মধ্য মা সমাবেশ অনুষ্ঠিত না করে ১৪মার্চ ২০২৪ইং তারিখে ১০লাখ ৯৭হাজার ১’শ টাকা বরাদ্দের বিল ভাউচার স্বাক্ষর করে সিরাজগঞ্জ জেলা হিসারক্ষন কর্মকর্তা বরাবর জমা প্রদান করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জাহিদুল ইসলাম। ইতিমধ্য ১ম দফায় ২০২৩ নভেম্বর ২দিনব্যাপী মা সমাবেশের ১০লাখ ৯৭হাজার ১’শ টাকা ও ২য় দফায় ১০লাখ ৯৭হাজার ১০০টাকা আত্মসাত করেছেন বলে স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তার দূর্নীতির কথা স্বীকার করে স্বাস্থ্য সহকারি এ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম বলেন, আমার কোন বক্তব্য পত্রিকায় না দেওয়ার অনুরোধ জানান।

এবিষয়ে সিএইসসিপি এ্যাসোসিয়েশন নেতা সিফাত আহম্মেদ বলেন, এই দূর্নীতির প্রতিবাদ করলেই, অফিসে ১০মিনিট দেরি করে গেলে তার বিরুদ্ধে শোকজ করে থাকেন। ইতিমধ্য প্রতিবাদ করায় আমার এক সহকর্মীকে বিনাদোষে হেড অফিস বরাবর লিখে দিয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জাহিদুল ইসলাম বলেন, ৪৭টি কমিউনিটি ক্লিনিকের সকল বিলের টাকা, করোনা টিকা বিল, ভিটামিন এপ্লাস সহ সকল বিলের টাকা শতভাগ পরিশোধ করে দিয়েছি। কেউ অভিযোগ করলে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর