বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে দিল হুঁশিয়ারি হামাস

অনলাইন ডেস্ক: / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মিশর সীমান্তবর্তী গাজার রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ-সমর্থিত লেবাননের ‘আল-মানার’ চ্যানেলকে বলেছেন, “শত্রু যদি রাফায় স্থলঅভিযান চালায়, তবে আলোচনা বন্ধ হয়ে যাবে। কারণ, গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না।”
হামদান আরও বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ের রয়েছে। প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ আছে। আর একইসময়ে ইহুদিবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যাকায় ধরে পড়ছে।

তিনি আরও বলেন, ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে। তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে।

হামদান নিশ্চিত করেন যে হামাদের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে। তারা মাঠের পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন।

তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে।

হামদান বলেন, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল এই যে প্রতিরোধ বলয়ের শক্তি ও ক্ষমতা বেড়েছে। ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে।

তিনি উল্লেখ করেন, “যারা গাজায় সমুদ্র জেটি নির্মাণ করছে, তারা হল আমেরিকান সরকার।”

তিনি বলেন, গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনি জনগণের শত্রু। গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে।

তিনি একইসাথে চীনা মধ্যস্ততাকে স্বাগত জানান। তিনি বলেন, শত্রু রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে

এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাককে বলেছে, এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে।

হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে গেছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে। সূত্র: জেরুসালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর