শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

কুড়িগ্রামে পুকুরে খেলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

অনলাইন ডেস্ক: / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) ও মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান মাঈদুলের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া।

স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুঁড়িতে ওঠে খেলতে ছিল শিশু দুজন। খেলতে খেলতে এক সময় গাছের গুঁড়ির নিচে পড়ে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের হয়েছে।

উলিপুর থানা পুলিশের ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর