মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

নরসিংদীতে সানজিদা আক্তার শিলা (১৮) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় বসতঘরের বারান্দার গ্রিলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা সাহেপ্রতাব এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সাহেপ্রতাব এলাকার শহিদুল্লাহ মুন্সীর ছেলে ইশতিয়াকের সঙ্গে একই এলাকার আবদুল কাদির মৃধার কন্যা শিলার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে শিলা বসতঘরের বরান্দার গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, নিহত ওই গৃহবধূর কপালে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনসহ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার মূল কারণ জানা যাবে। এটি কি আত্মহত্যা নাকি হত্যা তখন বলা যাবে। এ ছাড়া পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর