শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জের ধুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক: / ৩৬৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে ম্যাধমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছে এলাকাবাসী।

লিখিত আবেদন থেকে জানাযায়, ধুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩জন কর্মচারী প্রয়োজন, ১. নিরাপত্তা প্রহরী ২. আয়া ৩. পরিচ্ছন্নতা কর্মী। ৩জন কর্মীর জন্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন ও প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম দুই জন তিন জন লোকের কাছ থেকে ৬ মাস পূর্বে চাকরী দেওয়ার কথা বলে প্রতি জনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর্থিক লেনদেনের বিষয়টি অত্র এলাকার জনগণ জানাজানি ও সমালোচনা হওয়ার কারনে প্রধান শিক্ষক এবং সভাপতি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে। পরবর্তীতে স্থানীয় পত্রিকায় খুব গোপনীয় ভাবে ছোট কলামে ১১.০৫.২০২৪ ইং তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পূর্বের ন্যায় এবারও বিদ্যালয়ের আশে পাশে গ্রামের প্রার্থী যেন বিষয়টি জানিতে না পারে গোপনীয়তা রেখে পূর্বের প্রার্থী নিয়োগ প্রদানের পরিকল্পনা করে, সভাপতি ও প্রধান শিক্ষকের আর্থিক লেনদেনের বিষয়টি আলোচনায় আশে। যার কারনে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য আবেদন করেছেন।

বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছে বলে মোবাইল ফোনটি কেটে দেন।

প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ এর বিষয়ে আমি অবগত নেই। তবে আমার বিরুদ্ধে কোন অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমান করে দিক তারা। আমি বিদ্যালয়ের কোন অনিয়মের সাথে জরিতো নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর