বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

যমুনা ডিগ্রি কলেজের দুর্নীতিবাজ উপাধ্যক্ষ জাকিরের ছেলে অর্ক ধর্ষন মামলায় আটক

নিজস্ব প্রতিবেদক : / ৫১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার দায়ে যমুনা কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেনের ছেলে ফাতিন ইসরাক ওরফে অর্ক (১৭) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের খলিফাপট্টির নিজ বাড়ির সামনে থেকে সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বৎসর আগে মোবাইল ফোনের মাধ্যমে যমুনা কলেজের দুর্নীতিবাজ উপাধক্ষ্য জাকির হোসেনের ছেলে ফাতিন ইসরাক অর্কের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিয়ালকোলের বাসিন্দা ও ইসলামিয়া কলেজের এক ছাত্রীর। প্রেমের সুবাদে ২০শে জুন ওই ছাত্রীকে জরুরী কথা আছে বলে চন্ডিদাসগাতী বাজারে আসতে বলে। পরে ওই ছাত্রী চন্ডিদাসগাতী বাজারে আসলে তাকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে রায়গঞ্জে তার বন্ধুর বাড়ীতে নিয়ে যায় এবং সেখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরের দিন বিকেলে সিরাজগঞ্জ শহরের সেঙ্গুরী আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওঠে এবং একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে বিয়ের কথা বললে সে এবং তার পরিবার অস্বীকার করে। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে সদর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক অর্ককে আটক করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেন।
অন্যদিকে, ধর্ষক অর্কের বাবা জাকিরও একজন লম্পট। সেও কলেজে নারী শিক্ষক ও ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানী করে থাকে। কিন্তু তার ভায়রা আনোয়ার হোসেন কলেজের সভাপতি হওয়ার কারনে কেউ ভয়ে মুখ খোলে না। বিষয়টি তদন্ত করলে জাকিরের নানা ধরনের কুর্কীতি বেরিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর