শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সাংবাদিক রাশেদ নিজামের ওপর হামলায় এলআরএফের নিন্দা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪



বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাংগঠনিক সম্পাদক ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সোমবার (৮ জুলাই) এলআরএফের সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এলআরএফ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাশেদ নিজামের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তাদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে আইনি সহযোগিতা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক রাশেদ নিজাম জানান, খুলনার চুকনগরে জেলা পরিষদের স্থানে মার্কেট নির্মাণ হচ্ছে। সেখানে দোকান বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। যার বড় অংশের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবর রহমান জড়িত আছে মর্মে জানতে পারি। সোমবার আমি ক্যামেরাম্যানসহ কে ডি ঘোষ রোডস্থ জেলা পরিষদে তার কক্ষে সাক্ষাতকার নিতে যাই। তিনি হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে শারীরিকভাবে আঘাত করেন। ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন এবং ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

মাহবুব রহমান অশ্লীল ভাষায় কথা বলেন, প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জানান রাশেদ। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর