শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

রাজধানীজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার সরকারি-বেসরকারি অফিস খুলতেই তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল থেকেই ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ ঢাকার বিভিন্ন রাস্তা প্রচণ্ড যানজটে স্থবির পড়েছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

কারফিউ শিথিলের সময়ে আজ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে।

কিন্তু যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তার কোনও নিশ্চিয়তা নেই।
রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে সকাল ১০টা ৫ মিনিটের দিকে প্রাইভেট কারে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন এক যাত্রী। বেলা সাড়ে ১১টার সময় তিনি কাজীপাড়ায় আটকে ছিলেন। স্বাভাবিক সময়ে এটুকু আসতে আধঘণ্টা সময় লাগে বলে গণমাধ্যমকে জানান ওই যাত্রী।

রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রাইভেট কারে বনানী যেতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আরেক যাত্রী। ফার্মগেটে যানজট দেখে গাড়ি তেজগাঁওয়ের ভেতর দিয়ে ঘুরে যেতেও অলিগলিতে যানজটে পড়েন তারা। মহাখালীতেও রয়েছে তীব্র যানজট।

সকাল সাড়ে নয়টার দিক থেকেই প্রচণ্ড যানজটের কবলে পড়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা। আশপাশের অলিগলিতেও যানজট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর