মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক: / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ জন বন্দির মধ্যে ৩৩১ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। গত তিনদিনে তারা আত্মসমর্পণ করেছেন। আর কারাগার থেকে লুট হওয়া ৩৯টি অন্ত্র ও ১১শ গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম।
এ সময় তিনি জানান, বুধবার নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৯০ কয়েদি আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। এনিয়ে পালিয়ে যাওয়া ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করেছেন। বর্তমানে কারাগারে নিরাপত্তায় ক্যাম্প নিয়োজিত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আর জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে, যেন কয়েদিরা নিকটস্থ থানা, কারাগার বা আদালতে আত্মসমর্পণ করেন।

জানা গেছে, দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে ৮২৬ আসামি ছেড়ে দেয়। এরই মধ্যে সোমবার (২২ জুলাই) জেলা প্রশাসন কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই পরিপ্রেক্ষিতে কয়েদিরা আইনজীবীদের মাধ্যমে কারাগারে আত্মসমর্পণ করেন।

এ ব্যাপারে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম বলেন, কয়েদিরা আইনজীবীদের মাধ্যমেই কারাগারে থাকেন। ঘটনার পর থেকেই আইনজীবীরা কয়েদির সঙ্গে যোগাযোগ করে আইনের আশ্রয়ে নিয়ে আসার জন্য কাজ করছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করছেন। আমরা আশাবাদী ধীরে ধীরে আরও কয়েদিরা আত্মসমর্পণ করবেন।

নরসিংদী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, চলমান সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে। কারাগারে হামলার ঘটনায় সাবেক জেলার কামরুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। বুধবার নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে, দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি কারাগার পরিদর্শন করেন। নরসিংদী কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনার পাঁচদিন পর কারাগার পরিদর্শন করেন তিনি।

এ সময় নরসিংদী ডিসি ড. বদিউল আলম, এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে হেলিকপ্টার যোগে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অবতরণ করেন সেনাপ্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর