শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে: তাপসী

অনলাইন ডেস্ক / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বলিউডের তারকারা রাজনীতি নিয়ে সচরাচর মন্তব্য করতে চান না। তাদেরও নিজস্ব মতামত রয়েছে। কিন্তু রাজনীতির বিষয়ে তারা চুপ থাকতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু।

তাপসী বলেন, ‘আমাদের প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে। তবে সব সময় কোনও নির্দিষ্ট ধরনের রাজনীতির সঙ্গেই আমাদের মতের মিল থাকতে হবে, এমন নয়। রাজনৈতিক বিষয়ে কথা বললেও সমালোচনায় পড়তে হয়, আবার চুপ থাকলেও কটাক্ষের মুখোমুখি হতে হয়। অভিনেতারা চুপ থাকতে চান, কারণ তারা ভাবেন কিছু বললেই সমস্যায় পড়তে পারেন।’

তাপসী মনে করেন, বিনোদন দুনিয়ার মানুষদের নিয়ে এক ধরনের চিরাচরিত ধারণা কাজ করে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে, অভিনেত্রীরা রাজনৈতিক বা সামাজিক বিষয়ে কথা বলতে পারবেন না বলে মনে করেন অনেকে।
এ অভিনেত্রী বলেন, ‘অভিনেতাদের নাকি বুদ্ধি কম থাকে। বিশেষ করে অভিনেত্রীরা কিছুই জানেন না। মানুষ এমনই মনে করেন। তাই কেউ মতামত দিলে তারা ভাবেন, ‘এত বড় সাহস! আপনাদের আবার মতামত কিসের!’ এই সমস্ত কারণেই রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও অভিনেতারা তা নিয়ে কথা বলেন না।’

তাপসী তার বক্তব্যের শেষে বলেন, ‘এর দুটো দিকই আছে বলে আমার মনে হয়। মতামত থাকলেও সমস্যা। মতামত না থাকলেও সমস্যা।’

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী অভিনীত দু’টি ছবি— ‘ফির আয়ি হসিন দিলরুবা’ ও ‘খেল খেল মে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর