শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল

অনলাইন ডেস্ক: / ৩২৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে নতুন করে অ্যাডহক কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অগাস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশ এ নির্দেশনা দেওয়া হয়।‌

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হলো। একই সঙ্গে নতুন করে অ্যাডহক কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দেওয়া হলো।

এতে বলা হয়, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষা অনুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, এর আগে গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর ২১ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর