বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সলঙ্গায় গ্রাহকের কয়েক লাখ টাকা নিয়ে উধাও এনজিও ‘কারসা’ ফাউন্ডেশন!

নিজস্ব প্রতিবেদক / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সহজ শর্তে ঋণ দেওয়ার নামে সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রাহকদের কয়েক লাখ টাকা নিয়ে পালিয়েছে কারসা ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও।

মঙ্গলবার দুপুরে সলঙ্গা ডিগ্রী কলেজ পাড়া সাবেক সেনা সদস্য শহিদুল ইসলামের বাড়িতে এনজিওটির অফিসে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। সামনে ভীর করছে কিছু গ্রাহকরা।


জানা যায়, গত এক সপ্তাহ আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস শুরু করেন একটি প্রতারকচক্র। ২০ হাজার টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে জামানত সংগ্রহ করে ব্রাঞ্চ ম্যানেজার ও তার সহকারীরা। এই ভুয়া এনজিও প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও হাওয়ায় খবর পাওয়া গেছে।


গ্রাহক নাজমা খাতুন বলেন, ১৫ হাজার টাকা জমা দিয়েছে। সোমবার সকালে ২ লাখ ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে ব্রাঞ্চ ম্যানেজারের ফোন নম্বরটি বন্ধ পাওয়া অফিসে এসে দেখি দরজায় তালা মারা।

লাবনী খাতুন,নাজমা খাতুন, ফিরোজা খাতুন,হাজেরা খাতুন জানান, কাসরা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার দুই লাখ টাকা ঋণ দেবেন বলে ১৫ হাজার টাকা আমানত জমা দেই। এখন ঋণ দেওয়ার কথা কিন্তু অফিসে এসে দেখি অফিস বন্ধ। তাদের দেয়া মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাচ্ছি। এছাড়াও ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ঋন দেবার কথা বলে।


বাড়ির মালিক সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম জানান, গত এক সপ্তাহ আগে কারসা ফাউন্ডেশন নামে একটি এনজিও ম্যানেজার পরিচয়ে একজন এসে বাসাটি ভাড়া নেয়। পরে তারা পালিয়ে গেছে বলে শুনেছি।


সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর