বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সিরাজগঞ্জে নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিনব কায়দায় সব্জির বস্তার ভিতরে রাখা ১ হাজার ৮ শ ৫০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। শুক্রবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে সাইফুল (৪৫) ও একই জেলার মিঠাপুকুর থানার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭)।

শনিবার সকালে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার (লেঃ কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান , আসামীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃদ মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় যানবহনে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় সব্জির বস্তার ভিতরে রাখা ১ হাজার ৮শ ৫০ পিচ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর