শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

অক্টোবর থেকেই শুরু হবে ফ্লিন্টফের নতুন দায়িত্ব

অনলাইন ডেস্ক: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

কোচিং ক্যারিয়ারে পথচলায় এবার নতুন দায়িত্ব পেলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ। ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) প্রধান কোচ হলেন দেশটির সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী অক্টোবর থেকে শুরু হবে ফ্লিন্টফের নতুন দায়িত্ব।

লায়ন্সের প্রধান কোচ হিসেবে ফ্লিন্টফের প্রথম কাজ হবে দক্ষিণ আফ্রিকা সফর। এরপর আগামী বছরের জানুয়ারিতে তার কোচিংয়ে লাল বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে দল। পরে ঘরের মাঠে ভারত ও জিম্বাবুয়ের ‘এ’ দলকে স্বাগত জানাবে ইংল্যান্ড লায়ন্স। নতুন দায়িত্বে ‘এ’ দলের পারফরম্যান্স পরিকল্পনা, কাউন্টিগুলোর সঙ্গে ক্রিকেটারদের উন্নতি পর্যালোচনা, দল বাছাই ও ক্রিকেটারদের মূল্যায়নের দিকে বাড়তি জোর দেবেন ফ্লিন্টফ।
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর গত বছর ফের ক্রিকেটে ফেরেন ফ্লিন্টফ। এরই মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের হয়ে ৭৯ টেস্ট খেলা এই ক্রিকেটার।

এছাড়া দা হান্ড্রেড-এর সবশেষ আসরে নর্দার্ন সুপারচার্জাসের প্রধান কোচ ছিলেন ফ্লিন্টফ। ইংল্যান্ড লায়ন্সের দায়িত্ব নিলেও সুপারচার্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে বাধা নেই তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর