মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সীমান্তে স্বর্ণা ও জয়ন্ত হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক: / ২১২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সীমান্তে বিএসএফ কর্তৃক একের পর এক বাংলাদেশি হত্যার বিচার দাবিতে মানব বন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। নজরুল ইসলাম নাইমের সঞ্চালনায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, আমরা অনেক প্রাণের বিনিময়ে এই দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। আমাদের ভাইদের রক্তের দাগ এখনও শুকায়নি। আর ভারত কর্তৃক একের পর এক সীমান্তে হত্যা হচ্ছে, এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। ভারত কর্তৃক মানুষ কেন, আমরা একটা পাখি হত্যাও মেনে নেব না। ভারতকে বলে দিতে চাই এই হত্যাকাণ্ড বন্ধ করুন নইলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে। ভারতে এখন আর সেই স্থিতিশীল পরিবেশ নেই, মনিপুরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, তারা যদি আমাদের সাহায্য চায় আমরা সাহায্য করব। আমরা কোনো ভাবে সীমান্তে বাংলাদেশি হত্যা বরদাস্ত করব না। যদি এইভাবে সীমান্ত হত্যা চলতে থাকে তাহলে বাংলাদেশে যে ভারতীয়রা চাকরি করছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। ভারতের সাথে আমাদের অনেক চুক্তি হয়েছে কিন্তু এই সীমান্ত হত্যা নিয়ে একটা চুক্তিও হয়নি। যে ভারত আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে সেই ভারতের কোনো প্রকল্প আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না।

মানববন্ধনে ‘আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক আঞ্জুম শাহরিয়ার বলেন, ভারতীয় বিএসএফ আমাদের ভাই জয়ন্তকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ভারতের আগ্রাসন চালানোর দিন শেষ। ভারত একটি বিষ ফোঁড় রাষ্ট্র যেখানে আশেপাশের প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথেই তার সুসম্পর্ক নেই। ভারত দ্বিপাক্ষিক চুক্তির পরিবর্তে আগ্রাসী মনোভাব পোষণ করে সব রাষ্ট্রকেই ডমিনেট করতে চায়। মনিপুর রাজ্য আজ তাদের আগ্রাসনের বিরুদ্ধে দাড়িয়েছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি বাংলাদেশের সাথে সর্বদা একপাক্ষিক ছিল যার জন্য আমরা কোনো শক্ত অবস্থান নিতে পারতাম না। আজ আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর