মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

এবার ভারতে চিতাবাঘ আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের তামিলনাড়ুর নীলগিরিতে চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকে বাড়ি থেকে হাঁস, মুরগি, কখনও বা গরু, ছাগল শিকার করছে। আর এই ঘটনায় ভয়ে রয়েছেন নীলগিরির গুডালুর গ্রামের বাসিন্দারা। শুক্রবার ভোরে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে চিতাবাঘটিকে।

স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই বাড়ির গরু, ছাগল এবং হাঁস, মুরগি রাতে উধাও হয়ে যাচ্ছিল। রহস্যভেদ করতে স্থানীয়েরাই রাত জাগা শুরু করেন। তখনই তাঁরা রাস্তায় একটি চিতাবাঘকে ঘোরাঘুরি করতে দেখেন। লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়ার খবর ছড়াতেই গ্রামে হুলস্থুল পড়ে যায়। খবর দেওয়া বন দফতরকে। সেই খবর পেয়েই বন দফতরের একটি দল চিতাবাঘটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাতা হয়েছে ফাঁদও।

স্থানীয় সূত্রে খবর, এই প্রথম নয়, এর আগেও লোকালয়ে বেশ কয়েক বার চিতাবাঘ এবং অন্যান্য বন্য প্রাণী ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে উল্লেখযোগ্য যে, শুধু রাতের বেলাতেই নয়, গত কয়েক মাস ধরে দিনেও লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এই সব বন্যপ্রাণীদের। যা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িছে। নীলগিরি জেলায় ঘন জনবসতি এবং বন্যপ্রাণীর আধিক্যও রয়েছে। তাই মাঝেমধ্যেই বসতি এলাকায় চিতাবাঘ, বাঘ এবং হাতি ঢুকে পড়ে। খাবারের খোঁজেই লোকালয়ে বন্যপ্রাণীরা বার বার ঢুকছে বলে জানিয়েছেন বন দফতরের এক কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর