রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তাড়াশবাসীর ভালোবাসা নিয়ে শাহজাদপুরে যাচ্ছেন কানুনগো আব্দুল হাকিম সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

পাবনা প্রতিনিধি: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকাশার চালকসহ আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) ও একই উপজেলার ইসলাম গাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।
আহতরা হলো টেবুনিয়া গাঁতি গ্রামের হামিদুল ইসলাম, রেজাউল করিম, সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম, ইসলাম গাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আব্দুল আজিজ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী দুর্ঘটনার হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ব্যাটারীচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে সাহাপুর নামক স্থানে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়া সাব্বির পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়।

এ সময় অটোরিকশার সকল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে শিমুল ও সফর নামের দুইজন মারা যান। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। দুর্ঘটনাকবলিত অটোরিকশা পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হতাহত পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর