শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

গণবিবাহের উদ্যোগ নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন

অনলাইন ডেস্ক: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এরপর বিষয়টি নিয়ে সরব হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কয়েকজন শিক্ষার্থী কর্তৃক গণবিয়ের আয়োজনকে তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ বলে জানিয়েছে ঢাবি প্রশাসন। পাশাপাশি এই উদ্যোগে কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তা না করতে শিক্ষার্থীদের অনুরোধও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের গণবিবাহের আয়োজনের কোনো অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা কেউ আনুষ্ঠিকভাবে অবহিত করেননি।
বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার স্থান, তাই এখানে এমন আয়োজন না করার কথা উল্লেখ করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন তা তাদের একান্ত ব্যক্তিগত। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর