সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

চেন্নাইয়ে ৪২ বছরের রীতি ভেঙে সবাইকে চমকেই দিলেন শান্ত

রিপোর্টারের নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের আগে আলোচনায় ছিল চেন্নাইয়ের উইকেট। কেমন হতে পারে উইকেট তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। একাধিক উইকেট প্রস্তুত রেখে বাংলাদেশকে ভড়কে দেয়ার পরিকল্পনা ছিল স্বাগতিকদের। তবে টস জয়ের মধ্য দিয়ে যেন উল্টো ভারতকেই চমকে দিল বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শান্ত। তাতেই চমকে উঠে সবাই। কারণ চেন্নাইয়ে টেস্ট মানেই ‘টস জিতে আগে ব্যাটিং করো’ ব্যাপারটা প্রথায় পরিণত হয়েছে।

ধারণা করা হচ্ছিল, সেখানে আজ শুরু বাংলাদেশ-ভারত প্রথম টেস্টেও যে দল টস জিতবে, আগে ব্যাট করবে। কিন্তু নাজমুল হোসেন দীর্ঘ ৪২ বছরের রীতি ভেঙে যেন সবাইকে চমকেই দিলেন। টাইগার কাপ্তান টস জিতে নিলেন ফিল্ডিং।

এর আগে কোনো অধিনায়ক চেন্নাই টেস্টে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠানোর ‘সাহস’ দেখিয়েছিলেন ১৯৮২ সালে। ওইবার এই কাজটি করেছেলন ইংল্যান্ডের কাপ্তান কিথ ফ্লেচার। সুনীল গাভাস্কার-কপিল দেব-রবি শাস্ত্রীদের ভারতের বিপক্ষে সেই টেস্ট ড্র করেছিল ইংলিশরা।

ভেন্যুটিতে দীর্ঘ ৯০ বছরের টেস্ট ইতিহাসে টস জিতে বোলিং নেয়ার প্রথম ঘটনাও ছিল সেটি। নাজমুলের আজকের সিদ্ধান্তটি দ্বিতীয়। অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন, আজ তিনিও টস জিতলে ফিল্ডিং নিতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর