বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান

নিজস্ব প্রতিবেদক / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বুধবার সকালে উপাচার্য কার্যালয়ে যোগদান করেছেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার মহামান্য আচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল’কে আগামী চার বছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেন।

যোগদান শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় নতুন বাংলাদেশের প্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ^বিদ্যালয় গড়ে তোলা হবে। বৈষম্যবিরোধী আন্দালনে শহীদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো। তাহলেই কেবল তাদের প্রতি সম্মান জানানো হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে। সবাইকে সহনশীল হয়ে, ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপিঠ। সকলের সহযোগিতায় বিশ^বিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে। তাহলে একসময় বিশ্ববিদ্যালয়টি জাতীয়ভাবে অনন্য সুনাম অর্জন করবে যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়াবে। আমি পাবনার ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।

শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। সেজনজট দ্রুত কমানোর জন্য সবাই মিলে চেষ্টা করবো। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন ও গত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুনের শিকার হওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের বাড়িতে যাবেন বলে জানিয়ে বলেন, আহত ছাত্রদের চিকিৎসাসহ তাদের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।

উপাচার্য অধ্যাপক ড.এস এম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ আদায় করেন এবং শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পরিচালিত দোয়ায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর