মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

সাবেক এমপি মমিন মন্ডলের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে।


বুধবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবি মো. হুমায়ুন কবির বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে মমিন মন্ডলের সাবেক ব্যক্তিগত সহকারি (এপিএস) ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিনকে আসামী করা হয়েছে।


দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, আব্দুল মমিন মন্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তার ব্যক্তিগত সহকারি তাজ উদ্দিনের সহযোগীতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। ৫ আগষ্ট সরকার পরিবর্তণের পর থেকেই তারা দুজনেই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।


অভিযোগকারী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জানান, দুদক প্রধান কার্যালয়ে আমি নিজে উপস্থিত হয়ে মাননীয় চেয়ারম্যান বরাবর অভিযোগটি দায়ের করেছি। অভিযোগটি গ্রহণ করেছেন এবং তদন্তের জন্য পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে বলে তারা জানিয়েছেন।


এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা’র উপ-পরিচালক মো. খায়রুল হক জানান, অভিযোগের বিষয়টি আমরা এখনো জানিনা। যেহেতু প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সেখান থেকেই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর