রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ভারতের জম্মু-কাশ্মীরে প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক: / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহের নিহত হওয়ার ঘটনায় ভারতের জম্মু-কাশ্মীরে প্রতিবাদ মিছিল হয়েছে। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে গতকাল শনিবার জম্মু-কাশ্মীরের বুদগামে রাস্তায় নামেন স্থানীয় মানুষ।

হিজবুল্লাহ প্রদানের ছবি হাতে নিয়ে সে মিছিলে অংশ নিতে দেখা যায় নারী ও শিশুদেরও। ইসরায়েলের হামলায় ৬৪ বছর বয়সী সশস্ত্র সংগঠন হিজবুল্লা প্রধানের নিহত হওয়ার ঘটনায় শ্রীনগরের ওল্ড সিটি, হাসানাবাদ, রায়নাওয়ারী, সাইদাকাদাল, মীর বেহরি, আশাইবাগসহ বেশ কিছু এলাকাতেও একইভাবে প্রতিবাদ মিছিল হয়েছে।
ওই মিছিল থেকে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সমর্থনে স্লোগানও দেওয়া হয়। প্রতিবাদী এই মিছিলের ফলে খান্নার-হযরতবাল ক্রসিংসহ একাধিক এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশি নিরাপত্তাও মোতায়েন করা হয়েছিল।

অন্যদিকে, ফিলিস্তিনি এবং লেবাননে সহিংসকবলিত মানুষদের প্রতি সমর্থন জানিয়ে আজ রবিবারের নির্বাচনী প্রচারণা বাতিল করেছে সেখানকার স্থানীয় রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি ঘোষণা দিয়েছেন, চলমান বিধানসভা নির্বাচন উপলক্ষে রবিবার কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেবে না তার দল। এই ঘোষণা দিয়ে এক্স হ্যান্ডেলে মেহেবুবা জানিয়েছেন, ‌হাসান নাসারুল্লাহসহ লেবানন এবং গাজায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি রবিবারের নির্বাচনী প্রচার বাতিল করেছি। আমরা ফিলিস্তিনি এবং লেবাননের মানুষের এই দুঃখের দিনে তাদের পাশে রয়েছি।’

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ। ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হিজবুল্লাহ প্রধানের মৃত্যু হয়েছে। পরে হিজবুল্লাহর তরফেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর