শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
আতংকবাদী সন্ত্রাসী ডাকাত জুবেল-আজাদ গংদের খুঁটির জোর কোথায় -? মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু 

প্রশাসনিক তদারকি না থাকায়, দূষিত হচ্ছে পরিবেশ

আরিফ হোসেন রুদ্র, রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়ন চাঁদপুর এবং লক্ষ্মীপুরের যোগাযোগের মাধ্যম। যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছে রায়পুর উপজেলার বোয়াডার বাজারের সীমান্তে। এতে জনবহুল এলাকায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। দুর্গন্ধে ভোগান্তির পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে এলাকার বাসিন্দারা। সরেজমিন দেখা যায়, বোয়াডার বাজারের রায়পুর উপজেলার চাঁদপুর, লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে রেখেছে পৌর কর্তৃপক্ষ। যত্রতত্র এভাবে রাখায় এলাকাগুলো যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা।

পরিবেশদূষণসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা।


এছাড়াও রায়পুর পৌর শহরের এবং বোয়াডার বাজারের সংগ্রহ করা ময়লা-আবর্জনা বাছাই করার কারণে একদিক দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ, পথচারী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের।


উত্তর মাথার সিএনজিচালিত অটোরিকশাচালক কাদের মিয়া বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা-আবর্জনা এখানে জমা করার কারণে এ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। দুর্গন্ধ ছড়ানোর কারণে মানুষ নাকে কাপড় দিয়ে চলাচল করছে। তাছাড়া যাত্রী সাধারণ এখানে দাঁড়াতে না পেরে খুবই দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি এ অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য পৌর কর্তৃপক্ষ এবং নির্বাহী অফিসারের দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর