সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

কাজিপুরে শিমুলদাইড় বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি- গোলাম, সম্পাদক- সুলতান নির্বাচিত

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঝুটপল্লী খ্যাত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজার বণিক সমিতির নির্বাচন।


মঙ্গলবার ১ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজারের মুক্তা মার্কেটে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রিজাইডিং অফিসার ও চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ফলাফল ঘোষণা করেন।

১৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীকের গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রঞ্জু মিয়া পেয়েছেন ৯১ ভোট।

১৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মোরগ প্রতীকের সুলতান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোকলেছুর রহমান পেয়েছেন ১০২ ভোট।

১৪৫ ভোট পেয়ে তালা প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খোকন তরফদার। ১৫৫ ভোট পেয়ে মিলন হাসান প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজু মিয়া হালিম।

শিমুলদাইড় বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ৩০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিল ৩০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর