মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

ইসরায়েলের অনুরোধ নাকচ করেছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

লেবানন সীমান্তের ব্লু লাইন থেকে কিছু শান্তিরক্ষী সরিয়ে নিতে ইসরায়েলি অনুরোধ নাকচ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নিতে অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লাক্রোয়া।

লাক্রোয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ আগে থেকেই লেবাননের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের স্থল অভিযান চালানোর সম্ভাবনা অনুমান করেছিল। তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা।
ব্লু লাইন হল জাতিসংঘের বেঁধে দেওয়া একটি লাইন যা লেবাননকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করেছে। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে চলে যাওয়া ইসরায়েলি বাহিনী ব্লু লাইনের অপর পাশে অবস্থান নেয়। যেকোনও পক্ষ থেকে অনুমোদনবিহীনভাবে স্থল বা আকাশপথে ব্লু লাইন পার হলে তাকে নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবের লঙ্ঘন বলে ধরা হয়।

দুই রাষ্ট্রকে বিভক্তকারী ব্লু লাইন বরাবর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি দেশের সেনাবাহিনী থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের আনা হয়েছিল।

ইসরায়েল দক্ষিণ লেবাননের আক্রমণ করার পর ১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে থাকা দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়।

এই শান্তিরক্ষী বাহিনীটি ‘ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন’ বা ইউএনআইএফআইএল নামে পরিচিত। প্রতি বছর জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ বাহিনীটির দায়িত্ব পুনর্নির্ধারণ করে দেয়।

২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর মাসব্যাপী যুদ্ধের পর নিরাপত্তা পরিষদ ১৭০১ প্রস্তাব গ্রহণ করার মধ্য দিয়ে ইউএনআইএফআইএল দায়িত্ব বিস্তৃত করে। সূত্র: সিএনএন, এল প্যাইস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর