মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

জাফরাবাদে লোকনাথ-অদ্বৈতানন্দ সেবাশ্রম ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা সম্পন্ন

জেলা প্রতিবেদক  / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

জেলা প্রতিবেদক 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদে স্বর্গীয় লালমোহন দাশের বাড়িস্থ শ্রীশ্রী লোকনাথ-অদ্বৈতানন্দ সেবাশ্রম ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে ৩ দিন ব্যাপী শ্রীশ্রী শ্যামা পূজা ও পুষ্প যজ্ঞ- ১৪৩১বাংলা, ২০২৪ ইংরেজি সম্প্রতি (১ নভেম্বর, শুক্রবার) সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল- বুধবার: অধিবাস কীর্তন ও আরতী, শ্রীশ্রী শ্যামা মায়ের প্রার্থনা, ভাগবত পাঠ। বৃহস্পতিবার: চন্ডী পাঠ, মহাপ্রসাদ বিতরণ, মায়ের মঙ্গল আরতী, শ্রীশ্রী শ্যামা মায়ের দীপাবলী দান ও শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা আরম্ভ এবং পূজার শেষে পুষ্পাঞ্জলী প্রদান। শুক্রবার: মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি।

এছাড়াও গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেওয়ালী ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। উপজেলার পূর্ব জাফরাবাদ শ্রীশ্রী লোকনাথ অদ্বৈতানন্দ সেবাশ্রম ও গীতা শিক্ষালয়ের অধ্যক্ষ শ্রীমৎ হরি কৃপানন্দ ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় ভক্ত ও পূণ্যার্থীদের উপস্থিততে পূজাঙ্গনের উৎসব মুখরিত হয় এবং প্রতিটি পর্ব ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে সুসম্পন্ন হয়। অমাবস্যায় আঁধার, পূর্ণিমায় আলো।

কালো রাতে আলোদীপে দীপান্বিতা। রাতে হালকা শিশির সিক্ত বাতাসে, নিশিরাতের নিঝুম ক্ষণে শ্যামা মায়ের পূজা আনুষ্ঠানিক ও পার্বনিক উচ্চারণে জীবনকে রূপায়িত করার লক্ষ্যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এবারও শ্রীশ্রী শ্যামা পূজা ও পুষ্পযজ্ঞ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর