বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

রাজশাহীর বাগমারায় মেডিকেল ক্যাম্প ও ফ্রি  ঔষধ বিতরণ 

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় উপজেলার গোবিন্দপাড়া  ইউনিয়নের মাড়িয়া মহাবিদ্যালয় মাঠে এক দিন ব্যাপি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে ।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪) সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ  বিতরণ করা হয়েছে। এবং দুইটা থেকে সুধী ও কর্মী সমাবেশ ও ইসলামি মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের সকল ধরণের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শিশু বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাঃ মোঃ আলমগীর হোসেন এমবিবিএস এবং হাটগাঙ্গোপাড়া কারিগরি বিএম কলেজের ইংরেজি প্রভাষক ও গোবিন্দপাড়া ইউনিয়নের জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ বাবুল হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, উদীয়মান তরুণ সংঘ গোবিন্দপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলাম,  বাহার আলী ফাউন্ডেশন, জান্নাত মানবকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংস্থা, তালপত্র ফাউন্ডেশন, আলোর দিশারী ফাউন্ডেশন, ফালাহুল মুসলিমিন ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর