শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন। নিহত মেহেদী হাসান শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলছে। রাতে সেখানে মেহেদী নামের একজন ছুরিকাহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর