রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে মুল খতিয়ানে জমি না থাকলেও ভূমি উন্নয়ন কর নিয়েছেন ভূমি উপ-সহকারী

রিপোর্টারের নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ফিরোজ আল আমিন

স্টাফ রিপোর্টার

 

সিরাজগঞ্জের তাড়াশে মুল খতিয়ানে জমি না থাকলেও ভূমি উন্নয়ন কর নিয়েছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা)। এ বিষয়ে ভূমি উন্নয়ন কর প্রদানকারীর হোল্ডিং নং বাতিলের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দিয়েছেন মূল মালিক ভাদাশ গ্রামের মোঃ আবুল হোসেন ফকির। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলাধীন ভাদাশ ১৪০ মৌজার আরএস ৫২৩ নম্বর খতিয়ানের সম্পত্তি নালিশি সম্পত্তি ১ম বিজ্ঞ মুনসেফী আদালত,সিরাজগঞ্জের  ৩৪৬/৮৪ নম্বর মামলায় ইমান আলী ফকির বিগত ২৪-৮-১৯৮৫ সালে রায় পায়। এবং ৩১/০৮-১৯৮৫ সালে ডিক্রিপ্রাপ্ত হয়ে বিবিধ কেস নং ১৬/৮৭ এর ৪/১২/১৯৮৯ সালে এসএ রেকর্ড সংশোধনের আদেশপ্রাপ্ত হন। তার নিকট থেকে ৭/১০/১৯৯৪ তারিখে ২০২০ নম্বর দলিলমূলে মহরম আলী এই সম্পত্তির মালিক হন। মহরম আলীর নিকট থেকে ১৭/১০/১৯৯৪ তারিখে ৫৭১৯ নম্বর দলিলমূলে মোঃ আবুল হোসেন ফকির ক্রয়সূত্রে মালিক হন। আরএস রেবর্ড আব্দুর রশিদের নামে প্রকাশিত হওয়ায় আবুল হোসেন ফকির  বিজ্ঞ তাড়াশ থানা সহকারী জজ আদালতে ২৭/২০১৬ নম্বর মোকদ্দমা দায়ের করে। উক্ত আদালত ডিক্রিমূলে ৯০৫/আইএক্স-আ্ই/২০১৫-১৬ নম্বর নামজারী মূলে   ৮৪৬ নং হিসাব খুলে ২৪-১১-২০১৫ তারিখে ২০২৪-২৫ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ভূমি দখল করে আসছেন।   এই সম্পত্তি কোন অংশ মুল খতিয়ানে না থাকলেও আব্দুর রশিদের নামে ৬/৬/২০২৪ তারিখে বাংলা ১৩৮৪ হতে ১৪৩০ সাল পর্যন্ত  ৮৮৮৯২৪০২৩৬১৯ নং ক্রমিকের দাখিলায় ভূমি উন্নয়ন কর নিয়েছেন মাধাইনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম। যার ফলশ্রæতিতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ বিদ্যমান হওয়ার সম্ভাবনা আছে। কাজেই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আবুল হোসেন ফকির।

এই বিষয়ে মোঃ আবুল হোসেন ফকির বলেন, আমার সমস্ত কাগজপত্রাদি সঠিক থাকা সত্বেও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে আব্দুর রশিদের নামে ৬/৬২০২৪ তারিখে বাংলা ১৩৮৪ হতে ১৪৩০ সাল পর্যন্ত  ৮৮৮৯২৪০২৩৬১৯ নং ক্রমিকের দাখিলায় ভূমি উন্নয়ন কর নিয়েছেন।
এ ব্যাপারে মাধাইনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম বলেন, কাগজপত্রাদি যাচাই  করে  আব্দুর রশিদের কর
উন্নয়ন চেকের প্রাপ্ত হোল্ডিং  বাতিল করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর