শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতাঃ / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বিশেষ সংবাদদাতাঃ

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোট এর আলোচনা সভা অদ্য ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীস্হ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ ক্লাবে চট্টবাণী সম্পাদক নুরুল কবির’র সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের বাংলা বিশেষ প্রতিনিধি মুনীর চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন

 

বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল’র সাবেক সদস্য, চট্টগ্রামের সাংবাদিক সমাজের অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মঈনুদ্দিন কাদেরী শওকত।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম’র কেন্দ্রীয় পরিষদ’র সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম’র সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব’র সদস্য মিজানুর রহমান চৌধুরী।

 

সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন এম আর তাওহীদ, মোঃ সাইফুর রহমান সাইফুল, মোঃ নজির উদ্দিন চৌধূরী, মোঃ দিদারুল বেলাল, ওসমান জাহাঙ্গীর, শহিদুল ইসলাম দুলদুল, ইফতেখার হোসেন, আ.ন.ম. তাজওয়ার আলম, মোঃ সাকিব, মোঃ আজম খান, সাজ্জাদ উদ্দিন, মোহাম্মদ মাসুম, মোঃ হাসানুল আলম, মোঃ সাকিব, মোঃ তৈয়ব চৌধুরী, মোঃ আমিনুল হক, কাউছার সোহেল, মোঃ ওসমান গণি, ঝুমা আকতার, শামসুল ইসলাম রানা, অরুন নাথ, মোঃ রাশেদুল আজিজ, এম ডি এইচ রাজু, মোঃ শহিদুল ইসলাম,জহিরুল ইসলাম বাবর, মোঃ মাসুদ, সৈয়দ আবদুল্লা মজুমদার, মোঃ রাকিব, আমিনুল হক রিপন, তৌফিক আলম জোহাদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যে সকল তথাকথিত সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে টাকার পাহাড় গড়ে তুলেছেন তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে।

 

বক্তারা আরও বলেন, দেশের কালোবাজারীরা সংবাদপত্রে বিনিয়োগ করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে, পেশার স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর