রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযান পরিচালনা করে ২টি নৌকাসহ নিষিদ্ধ কোনাজাল আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জন ব্যক্তিকে আটক

স্টাফ রিপোর্টার:: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ তাহিরপুর পরিচালনা করে ২টি নৌকাসহ নিষিদ্ধ কোনাজাল আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জন ব্যক্তিকে আটক
করা হয়েছে। শনিবার (৩০নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ শাদাত মাহমুদ উল্লাহ।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী(৩৪), ছামসুল হুদার ছেলে ফরহাদ আলী(২৮), আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮), গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান(২৭), ফজর রহমানের ছেলে বাদশা (২৭)।

 

উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানাযায়, শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম এর নির্দেশে রামসিংহপুর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা কমিউনিটি গার্ডদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে তিন হাজার মিটার কোনাজালসহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে।

 

আটককৃত কোনাজাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন ইউএনও আবুল হাসেম। এবং নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক, গোলাবাড়ি ক্যাম্প কমান্ডার পিসি আনোয়ার হোসেন, রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এপিসি মানিক মিয়া, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম। এছাড়াও আনসার সদস্য ও কমিউনিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, অভিযানে আটক ৬জনের প্রত্যেককে ১৫দিনের করে জেল দেয়া হয়েছে। দেশী মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর