সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

তাড়াশে শুরু হয়েছে রবি মৌসুমের সরিষা চাষ

রিপোর্টারের নাম / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ এক সময় চলন বিলের কৃষকরা শুধু একফসলি ইরি-বোরো আবাদ করত। বাকি সময় হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে থাকত। কালের বিবর্তনে এ অঞ্চলেরও কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে। কৃষকরা বিগত দেড় যুগ ধরে ইরি-বোরো, আমন, ভূট্টা, তরমুজ আবাদের পাশাপাশি সরিষার আবাদেও ঝুঁকেছেন।
তেলে স্বনির্ভরতার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলার তাড়াশ উপজেলার কৃষকেরা সরিষা চাষে নেমেছেন। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নসহ চলন বিলের পানি নেমে যাওয়ার সাথে সাথে উর্বর মাটিতে অথিক লাভের আশায় এখানকার কৃষকরা এখন সরিষা চাষের জন্য জমি তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন । সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলায় ৬০ হাজার ৯০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । আর এজন্য জেলার ৩৬ হাজার ১০০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসাবে দেয়া হয়েছে । তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন মাধবপুর গ্রামের কৃষক মুনসুর আলী পৌরসভার কাউরাই গ্রামের কৃষক সেরাজুল প্রামানিক , বারুহাস ইউনিয়ন কুসুম্বী গ্রামের কৃষক মজদার আলী,সগুনা ইউনিয়ন দিঘীসগুনা গ্রামের কৃষক রেজা প্রামানিক,মাগুরা ইউনিয়ন দোবিলা গ্রামের কৃষক শাহাদাৎ হোসেন জানান । তারা ইতিমধ্যেই সরিষা চাষ শুরু করেছেন । তারা জানান এবছর কৃষি বিভাগের পরামর্শে এছর এই এলাকায় কৃষকরা অধিক উৎপাদনশীল জাতের বারি সরিষা ৯, ১৪, ১৭, বিনা ৪ এবং তরী ৭ জাতের সরিষা আবাদ করছি । উপজেলার ঘরগ্রাম এলাকার কৃষক আলম হোসেন জানান এবছর আমি ১০ বিঘা জমিতে সরিষা চাষের জন্য ঠিক করেছি । কারন বিলের পানি নেমে যাওয়ার সাথে সাথেই আমরা এই চাষ শুরু করেছি । তিনি জানান সরিষা চাষে তুলনামূলক খরচ কম । তাছাড়া সরিষার দামও বেশ ভালো গতবার ৩হাজার ৩৫শ টাকা মন সরিষা বিক্রী করে লাববান হয়েছি । আমার মত এই এলাকার কৃষকরা সরিষা চাষ শুরু করছে । পৌরসভার উলিপুর গ্রামের কৃষক আকতারুজ্জামান জানান গতবার ১২ জমিতে সরিষা চাষ করে ১০০ মণ সরিষা পেয়েছিলাম । যা বিক্রি করেছিলাম সাড়ে তিন লাখ টাকা । এবারে প্রায় ১৫ বিঘা জমিতে সরিষা চাষে উদ্যোগ নিয়েছি ।

এবিষয়ে তাড়াশ উপজেলা কৃষিকর্মকর্তা জানান তাড়াশের চলনবিলের পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা সরিষা চাষে নেমেছে । স্থানীয় কৃষি বিভাগ এবছর উচ্চ ফরনশীল বারি সরিষা ৯, ১৪, ১৭, বিনা ৪ জাতের সরিষা চাষের পরামর্শ দিচ্ছে । তিনি জানান তেলে নিজেদের স্বনির্ভর ও আর্থিক আয়ের লক্ষ্যেই নির্দেশনা প্রদান করেছেন । সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে চলেছি । তিনি জানান এবছর তাড়াশে ৫৩৭০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে । তবে এইলক্ষ্যমাত্রা চাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর