রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এনজিও সংস্থা আশার উদ্যোগে ৪ শতাধিক শীতবস্ত্র হস্তান্তর

স্টাফ রিপোর্টার:: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

সারাদেশের মতো সুনামগঞ্জে ও শীতের তীব্রতা বাড়তে শুরু করায় এনজিও সংস্থা আশার উদ্যেগে জেলার অসহায়,হতদরিদ্র দিনমুজুর ও কেটে খাওয়া ৪ শতাধিক মানুষের শীত নিবারনের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় আশার সুনামগঞ্জ অঞ্চলের কর্মকর্তাদের উদ্যেগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জির সভাপতিত্বে ডিসি অফিসের পিএ পিন্ট কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আশার ডিস্টিক ম্যাসেজার নজরুল ইসলাম,সিনিয়র রিজিওন্যাল ম্যানেজার দীপক চন্দ্র সরকার,সাপোর্টি ইজ্ঞিনিয়ার আরাফাত আহমেদ নাঈম,ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনজুরুল হাসান,মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ ও বিজয় টিভির প্রতিনিধি মোঃ আলাাউর রহমান,ব্রাঞ্চ ম্যানেজার দোলন চন্দ্র দেব,সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পাপলু চৌধুরী, ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,শীত জেকেঁ বসার শুরুতেই হাওরের অসহায় ও দরিদ্র মানুষজনের শীত নিবারণের জন্য এনজিও সংস্থা আশার এমন মানবিক উদ্যোগকে স্বাগতম জানান। তিনি বলেন,এই হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দরিদ্র মানুষের সংখ্যা বেশী থাকায় এই শীতবস্ত্রগুলো এই উপজেলায় বিতরণের আহবান জানান। আগামীতে শীতের তীব্রতা আরো বাড়বে তাই জেলার বিভিন্ন উপজেলায় সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালীদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর