রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (২ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম একই গ্রামের আবুল হাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। অপরদিকে গত কয়েকদিন পূর্বে সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসে। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আঃ সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও গাড়ে কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট সংগ্রহ করে ।

এই ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর