বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

এনায়েতপুরে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত 

চৌহালী প্রতিনিধি : / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ১৬৩জন মেধাবী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

 

শনিবার (১৪ই ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকা হতে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর কেজির মোড়ে অবস্থিত এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ  মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ অনুষ্ঠিত হয়। দের ঘন্ট্যা ব্যাপী এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেন ও সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী।

 

এসময় প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভা করেন। সভায় তিনি বলেন,

 

সরকারী পর্যায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হওয়ায়  শিক্ষার্থীদের মেধা মুল্যায়ন প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই আমরা এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা এবছর চালু করলাম। মুলত মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই এই আয়োজন।

 

মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারায় তারা উচ্ছাসিত এবং অভিভাবকরাও অনেক আনন্দিত হয়েছে।

সাত্তার আব্বাসী
০১৭১১৪৭৫৭৫২
১৪.১২.২০২৪ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর