বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

তাহিরপুরে ছাত্রলীগ সভাপতি ইমন সহ ৪জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত ২টায় উপজেলা সদরের তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করে তাদের।

গ্রেফতাররা হল- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, উপজেলা কৃষকলীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ নেতা রাহী আহমদ, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাকসুদ হাসান।

এবিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সহ চার জন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধ পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর