শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর আয়োজনে  জেলার ৫ উপজেলা থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে “জুনিয়র মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।

এ সময় শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশিষ চন্দ্র কর, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, উত্তরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দ, ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি, ডপস সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলার ৪উপজেলায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শ্রীবরদী উপজেলার ৩৪টি স্কুল থেকে ২৬০জন, ঝিনাইগাতীর ২৩টি স্কুল থেকে ১৭১জন, নালিতাবাড়ীর ২৬টি স্কুল থেকে ১৭৫জন এবং নকলা উপজেলার ১৩ টি স্কুল থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ নিয়ে জেলায় সর্বমোট ১৩৮টি স্কুল থেকে ১০১৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাইপূর্বক চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং ডপস কর্তৃক নির্ধারিত সুবিধাসমূহ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর