বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও গ্রেফতার করার অভিযোগ

স্টাফ রিপোর্টার:: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের পুলিশ সুপার, ডিবি ইন্সপেক্টর, কুড়িগ্রাম থনার ওসি ও ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ। অভিযোগে বলা হয়েছে, ওসির বিরুদ্ধে সংবাদ প্রচার করায় তাকে একটি রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে জেল হাজতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক গণকণ্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব, ভূরুঙ্গামারী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ১৬ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলামের বিরুদ্ধে “জিডির কপিতে বাদীকে লিখতে বাধ্য করে, আপাতত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই সংবাদটি একাধিক জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর, ক্ষিপ্ত হয়ে ভূরুঙ্গামারী থানার ওসি তাকে হুমকি দিয়ে থানায় ডাকেন। সাংবাদিক থানায় না যাওয়ায়, ১৭ ডিসেম্বর রাত ১১ টার দিকে সিভিল পোশাকে ডিবি পুলিশের সদস্যরা তাকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত আল্পনা টেলিকম থেকে কুড়িগ্রাম থানায় তুলে নিয়ে যান। পরে, তাকে কুড়িগ্রাম থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে সারারাত আটক রাখার পর, ১৭ ডিসেম্বর বিকেল ২ টায় তাকে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

এছাড়া, অভিযোগে বলা হয়েছে যে, সাংবাদিকের মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে পুলিশ সদস্যরা তাকে মানসিক ভাবে চাপ দিতে থাকে এবং তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। ডিবি পুলিশের সদস্যরা বলেন, “তুই পুলিশের বিরুদ্ধে নিউজ করিস, তুই সাহস কোথা থেকে পেলি?” এছাড়াও, সাংবাদিককে রাজনৈতিক ভাবে ফাঁসিয়ে দেয়ার জন্য তাকে আক্রমণ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরো জানান, তিনি একজন পরিচিত সাংবাদিক ও রাজনৈতিক সংগঠক হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে যুক্ত। তিনি ২০১৮ সালের উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং সম্প্রতি জিয়া সাইবার ফোর্স ভূরুঙ্গামারী কমিটির সভাপতি পদে তার জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এসব কারণে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এ ঘটনায় সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তার পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হুমকির কারণে তার সহকর্মী সাংবাদিকদেরও ভয় দেখানো হচ্ছে। তিনি এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার, ডিবি ইন্সপেক্টর, ওসি কুড়িগ্রাম সদর থানা ও ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরও জানান, তিনি ন্যায়বিচারের জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,ডিএন্ডপিএস, রংপুর ডিআইজি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। কারণ তিনি মনে করেন, কুড়িগ্রামে নিরপেক্ষ বিচার পাওয়া কঠিন। তিনি দ্রুত এবং ন্যায়ের ভিত্তিতে এই ঘটনার বিচার চেয়েছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর