রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী সদস্য হলেন এনামুল কবির মুন্না

স্টাফ রিপোর্টার:: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার ::

জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন এনামুল কবির মুন্না। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

গেল ২৮ ডিসেম্বর শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশ শেষে ২য় পর্বের জাতীয় নির্বাহী পরিষদ সভায় সুনামগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। সংস্থার সভাপতি মামুনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম সাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক নেতা আল-হেলাল ও সাধারণ সম্পাদক হাসান চৌধুরী। উল্লেখ্য, সাংবাদিক নেতা আল-হেলাল একাধারে ৪ বার সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত এক সাংবাদিক নেতা।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নয়া দিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনবি ও ভোরের ডাক প্রতিনিধি অরুণ চক্রবর্তী৷ যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে রয়েছেন দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোজাম্মেল আলম ভুঁইয়া, মাই টিভির প্রতিনিধি আবু হানিফ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিন এর প্রতিনিধি রাজু আহমেদ রমজান, সহ-সাংগঠনিক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান, কোষাধ্যক্ষ পদে চ্যানেল এস- এর প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আশিস রহমান, প্রচার সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রাহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক ঢাকা টাইমস-এর জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আনিসুজ্জামান চৌধুরী ইমন, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) আহম্মদ কবির, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন মনোনীত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর