বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী

রিপোর্টারের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে সাবেক মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। আজ দুপুর পৌনে দুইটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া তার নিজ বাসায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক। তিনি জানান, আজ দুপুর পৌনে দুইটার দিকে বেলকুচির কামারপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে কি কি মামলা ও অভিযোগ রয়েছে তা সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করলে জানা যাবে।

উল্লেখ্য, আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর