রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী

স্টাফ রিপোর্টার:: / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার সবচেয়ে বহৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার। বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী।

 

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে নজরুল শিকদার ঘোড় প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেমিল হায়দার মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈদ্যুতিক পাকা প্রতীকে হারুন মিয়া ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুর রহমান শাওন মোরগ প্রতীকে পেয়েছে ২৬২ ভোট। সহ সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীকে মোওলানা মোখলেছুর রহমান -৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন ৪০৭ ভোট।

 

উক্ত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদকপদে ৮জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সহ সভাপতি পদে ৩ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ ১৫ জানুয়ারি বুধবার সকাল থেকে ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাদাঘাট বাজার বণিক সমিতির মোট ভোট ১২২৯। এর মধ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রাপ্ত ভোট ১২০৫।

 

বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি’র চেয়ারম্যান মো. জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবং ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীও ছিলেন কঠোর অবস্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর