বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিরাজগঞ্জ জেলার ৭৪৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিলো খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন।

সাত্তার আব্বাসী (চৌহালী প্রতিনিধি): / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সাত্তার আব্বাসী (চৌহালী প্রতিনিধি):

সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৭৪৭জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ ১২ ফেব্রুয়ারী, ২০২৫ বুধবার, সকাল ১১:১৫ মিনিটে আনন্দঘন এ অনুষ্ঠানে জেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষের উপস্থিতিতে ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর মুল্যবান বক্তব্যে বলেন, ভাল মানুষ হতে হলে শুধুমাত্র ভালো রেজাল্টই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি।
জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সাথে চলতে হবে। ব্যবসায়ী হলে সততার সাথে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি করা আবশ্যক। চাকরি বা অন্য কোনও দায়িত্ব পালনেও ঈমানদার হতে হবে। আমার কর্তব্য সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে এবং সঠিকভাবে তা পালন করতে হবে। ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা এবং হিসাবযোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ।

সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আদনান মুস্তাফিজ এবং কামারখন্দ থানার অফিসার ইন-চার্জ মোখলেসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক।

নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান “মেধায় মাতি” পর্বটি ছিলো অন্যতম আকর্ষন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।

সম্পূর্ন অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমূলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করেন।

সাত্তার আব্বাসী
১২.০২.২০২৫ইং
০১৭১১৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর