সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

শেরপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, লজ্জায় মায়ের বিষপান!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঐতিহ্যবাহি গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। আর এ ঘটনায় লোক-লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা।

মঙ্গলবার রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে ভালবাসা দিবসে বন্ধু-বান্ধব এর সাথে বেড়াতে গেলে কালিনগর এলাকার এক বখাটে যুবক ইলিয়াস (৩৪) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। যুবকের প্রভাবশালী পরিবার ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের ওপর মামলা না করার চাপ প্রয়োগ করে বলে জানা যায়।

এ ঘটনা জানাজানি হলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়ের মা লোক- লজ্জায় বিষ পান করেন। বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচারর্জ মো. আল আমীন বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর