বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

তাহিরপুরে মদ ও ইয়াবা সহ এক মাদক কারবারি আটক। 

স্টাফ রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৪ বোতল বিদেশি মদ এবং ১০৩ পিস ইয়াবা ট্যবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (৩৭)। তিনি তাহিরপুর থানার নতুন লাকমা (বন্দেরহাটি) গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুল মিয়ার বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায় তাহিরপুর থানা পুলিশের একটি দল। অভিযানে বাবুল মিয়ার নিকট থেকে ৩ বোতল Officer`s Choice এবং ১ বেতল MAGIC MOMENTS নামক ভারতীয় মদসহ ১০৩ পিস ইয়াবা ট্যবলেট জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই আবীর দাশ। তার সঙ্গে ছিলেন এএসআই মখলেছুর রহমান এবং সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর